ভেতরের খবর নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারে রাজধানীতে জোর অভিযান চলছে। অভিযুক্তের বিষয়ে তথ্য দিলে জানানো ব্যক্তির পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।
সন্দেহভাজনের বিষয়ে কোনো তথ্য থাকলে ডিসি মতিঝিল (০১৩২০০৪০০৮০), ওসি পল্টন (০১৩২০০৪০১৩২) অথবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।
@ইয়াসমিন রিমা