অপহরণ-নির্যাতনে মৃত্যুর সঙ্গে লড়ছেন উজ্জ্বল, বিচার দাবিতে সংবাদ সম্মেলন

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক নিরীহ ব্যবসায়ীকে অপহরণ, নির্মম নির্যাতন ও অর্থ লুটের অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী উজ্জ্বল শেখ (৪৫) বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

শনিবার (১৩ ডিসেম্বর) বনপাড়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে উজ্জ্বলের বোন মনোয়ারা বেগম অভিযোগ করেন, বাজারে যাওয়ার পথে উজ্জ্বলকে অপহরণ করে নির্জন স্থানে মারধর ও হত্যাচেষ্টা চালানো হয় এবং তার কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

তিনি অভিযুক্ত হিসেবে বনপাড়া এলাকার রাশেদুল ইসলাম প্রিন্সসহ কয়েকজনের নাম উল্লেখ করেন। ভুক্তভোগীর পরিবার দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *