ভেতরের খবর নিউজ ডেস্ক: নেত্রকোনার মোহনগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের আমন্ত্রণ জানানোয় আলোচনা সভা বর্জন করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা মিলনায়তনে আলোচনা সভা শুরু হলে জামায়াত নেতাদের উপস্থিতি দেখে মুক্তিযোদ্ধারা সভাস্থল ত্যাগ করেন। পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড জরুরি সংবাদ সম্মেলনে জানায়, শহীদ বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িতদের সঙ্গে এক মঞ্চে বসা তাদের পক্ষে সম্ভব নয়। তবে ইউএনও আমেনা খাতুন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী সব রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল।
@ইয়াসমিন রিমা