ভেতরের খবর নিউজ ডেস্ক: মাথায় গুলিবিদ্ধ ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাঁকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়।
এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে তাঁকে বিমানবন্দরে আনা হয়। ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের জানান, শরিফ ওসমান হাদির সঙ্গে তাঁর দুই ভাই ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক সিঙ্গাপুরে যাচ্ছেন।
গত শুক্রবার পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করা হলে তিনি গুরুতর আহত হন।
@ইয়াসমিন রিমা