ভেতরের খবর নিউজ ডেস্ক: বিজয় দিবস উপলক্ষ্যে আগামীকাল দেশব্যাপী বর্ণাঢ্য উদযাপনের অংশ হিসেবে সর্বোচ্চ সংখ্যক জাতীয় পতাকা নিয়ে প্যারাশুটিং প্রদর্শনের মাধ্যমে নতুন বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ। স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষ্যে সরকারের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর ৫৪ জন প্যারাট্রুপার সকাল ১১টা ৪০ মিনিটে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে পতাকা বহন করে স্কাইডাইভ প্রদর্শন করবেন।
এর আগে বেলা ১১টা থেকে একই স্থানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পৃথক ফ্লাই-পাস্ট প্রদর্শনী ও বিজয় দিবস ব্যান্ড শো অনুষ্ঠিত হবে। একই ধরনের ফ্লাই-পাস্ট দেশের অন্যান্য শহরেও আয়োজন করা হবে। পাশাপাশি পুলিশ, বিজিবি ও আনসার সারা দেশে ব্যান্ড শোর আয়োজন করবে। সব অনুষ্ঠান জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
@ইয়াসমিন রিমা