ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাংলাদেশের শ্রেষ্ঠ অর্জন। তিনি বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, কর্তৃত্ববাদী শক্তি বারবার গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার কথাও তুলে ধরেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদের পতনের পর এখন গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা জরুরি। বিজয়ের দিনে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।