শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রধান সন্দেহভাজনের সহযোগী গ্রেপ্তার

ভেতরের খবর নিউজ ডেস্ক: শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদের এক সহযোগী মো. কবিরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে আটক করা হয়। সোমবার তাঁকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।

র‌্যাব জানায়, ঘটনার কয়েক দিন আগে কবির ফয়সল করিমের সঙ্গে বাংলামোটরে হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন। সিসি ক্যামেরার ফুটেজে উপস্থিতি ধরা পড়ার পর তিনি বিষয়টি স্বীকার করেন।

উল্লেখ্য, গত শুক্রবার পুরানা পল্টনে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে গুরুতর আহত করা হয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে। বর্তমানে তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রয়েছেন। হামলার ঘটনায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হলেও প্রধান সন্দেহভাজন ফয়সল করিম এখনো পলাতক।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *