পৃথিবী থেকে চলে গেলেন জলজ্যান্ত এক বিপল্প, বিপ্লবী এখন শহীদ।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও বিশিষ্ট সংগঠক শরিফ ওসমান হাদি আর নেই। চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি মারা যান। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে ইনকিলাব মঞ্চের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। পরে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। দুর্ঘটনার পর তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ওই রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শরিফ ওসমান হাদির মৃত্যুতে ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *