ভেতরের খবর নিউজ ডেস্ক: আততায়ীর গুলিতে শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর ঘটনায় শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর পরিবর্তে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার বেলা পৌনে ১টায় ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান। তিনি জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে বলেন, ভাঙচুর ও নাশকতার বিরুদ্ধে এনসিপি অবস্থান নিয়েছে এবং কেউ যেন জনগণের ক্ষোভকে ব্যবহার করে সহিংসতা ছড়াতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
@ইয়াসমিন রিমা


