ভেতরের খবর নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নায়ক শরিফ ওসমান হাদি দেশে ফিরছেন—তবে লাল-সবুজে মোড়া কফিনে। দেশি-বিদেশি হাসপাতালে টানা ৭ দিনের মৃত্যুর সঙ্গে লড়াই শেষে তিনি মৃত্যুবরণ করেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে কফিনবন্দি লাশের ছবি ও একটি পোস্ট প্রকাশ করা হয়।
স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে হাদির লাশবাহী ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা দেয়। সন্ধ্যা ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। শনিবার জানাজা শেষে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারের সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
@ইয়াসমিন রিমা


