হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

ভেতরের খবর নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর আন্দরকিল্লা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালখান এলাকার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব’, ‘হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’, ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ এবং ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’—এমন নানা স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জুলাই ঐক্যের সংগঠক আবরার হাসান রিয়াদ বলেন, “আজাদির লড়াইয়ে শহীদ হাদি একটি অনুপ্রেরণার নাম। বাংলাদেশকে আর কোনোভাবেই কারো করদ রাজ্যে পরিণত করার সুযোগ দেওয়া হবে না। শহীদ হাদি যুগ যুগ ধরে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের পথ দেখিয়ে যাবেন।”
ইন্টেরিম সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, “হাদি হত্যার ঘটনার তিন সপ্তাহ পার হয়ে গেলেও মূল আসামিদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। যে সরকার এই হত্যার বিচার নিশ্চিত করতে ব্যর্থ, সেই সরকার পুরোপুরিভাবেই ব্যর্থ।”
ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক রাফসান রাকিব বলেন, “শহীদ হাদির আদর্শ কোনো দলীয় আদর্শ নয়। এটি স্বাধীনতা, ন্যায়বিচার ও আধিপত্যবিরোধী সংগ্রামের আদর্শ। হাদির উত্তরসূরি হিসেবে আমরা এই সংগ্রামের ধারাবাহিকতা বজায় রাখব।”
সমাবেশে আরও বক্তব্য দেন তৌফিক ইমরোজ, এস এম শহিদ, আল মামুনসহ অন্যান্য নেতারা। বক্তারা দ্রুত হাদি হত্যার মূল অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

  • Related Posts

    মহাসড়কে অজ্ঞাত ট্রাকের চাপায়:প্রাণ গেল বৃদ্ধের

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী): নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত একটি ট্রাকের চাপায় আলহাজ্ব আব্দুর রসিদ শেখ (বৃদ্ধ) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া সরদারপাড়া…

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *