জানুয়ারি থেকে জ্বালানি তেলের দাম কমছে

ভেতরের খবর নিউজ ডেস্ক: দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে নতুন দামে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিন বিক্রি হচ্ছে। গতকাল বুধবার মধ্যরাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নতুন দামে ডিজেল বিক্রি হবে লিটারপ্রতি ১০২ টাকা, যা আগে ছিল ১০৪ টাকা। কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে ১১৪ টাকা, পেট্রল ১১৮ টাকা এবং অকটেন ১২২ টাকা সব ক্ষেত্রেই লিটারে ২ টাকা করে কমানো হয়েছে।
২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে সরকার। সে অনুযায়ী প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হচ্ছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *