পুণরায় শাহবাগ দখল ইনকিলাব মঞ্চের, হাদি হত্যার বিচার চাই।

ভেতরের খবর নিউজ ডেস্ক:  ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ফের শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগে এসে পৌঁছালে সেখানে অবস্থান নেন আন্দোলনকারীরা।

অবরোধ চলাকালে শাহবাগ এলাকা বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে। এ সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ্য হাদি লড়াই করে’, ‘আমরা সবাই হাদি হব’, ‘হাদির রক্ত বৃথা যেতে দেব না’, ‘ক্ষমতা না জনতা’, ‘আপোষ নয় সংগ্রাম’, ‘হাদি মানে আজাদী, হাদি মানে ইনসাফ’—সহ নানা প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়।

এর আগে দুপুরে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে শহীদ ওসমান হাদির হত্যার দ্রুত বিচার দাবিতে শাহবাগের শহীদ হাদি চত্বরে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে দেশের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, দীর্ঘ সময় পার হয়ে গেলেও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে কর্মসূচি আরও কঠোর করার হুঁশিয়ারিও দেন তারা।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *