হলফনামায় আয়-সম্পদের হিসাব প্রকাশ করা হয়েছে তারেক রহমানের আয় ৬.৭৬ লাখ, শফিকুর রহমানের ৩.৬০ লাখ

ভেতরের খবর নিউজ ডেস্ক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় তাঁদের আয়-সম্পদের তথ্য প্রকাশ করেছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা যায়, ২০২৫–২৬ করবর্ষে তারেক রহমানের আয় ৬ লাখ ৭৬ হাজার টাকা এবং শফিকুর রহমানের আয় ৩ লাখ ৬০ হাজার টাকা।
হলফনামা অনুযায়ী, তারেক রহমানের মোট স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য প্রায় ১ কোটি ৯৭ লাখ টাকা। তাঁর আয়ের প্রধান উৎস ব্যাংকের স্থায়ী আমানত ও শেয়ার। অন্যদিকে শফিকুর রহমানের স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় দেড় কোটি টাকা, যার আয়ের উৎস হিসেবে কৃষি ও দানের কথা উল্লেখ করা হয়েছে।
দুই নেতাই তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া অধিকাংশ মামলায় খালাস বা অব্যাহতি পাওয়ার তথ্য হলফনামায় উল্লেখ করেছেন। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, ভোটারদের স্বচ্ছ তথ্য জানাতেই প্রার্থীদের হলফনামা প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *