ভেতরের খবর নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পির নির্দেশেই ফয়সাল করিম গুলি চালান।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
ডিবি পুলিশের ভাষ্যমতে, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার কারণে পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার দিন কাউন্সিলর বাপ্পির নির্দেশে ফয়সাল করিম হাদির ওপর গুলি চালান বলে তদন্তে প্রমাণ পাওয়া গেছে।
পুলিশ জানায়, মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ বর্তমানে পলাতক। চার্জশিটভুক্ত ১৭ জনের মধ্যে এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ডিবি কর্মকর্তারা জানান, তদন্তে ঘটনার পরিকল্পনা, অস্ত্রের যোগান ও হামলার পর সহযোগিতার বিষয়গুলোও উঠে এসেছে। মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।