নির্বাচনী ব্যয়ের উৎসে পার্থক্য দেখা গেছে

ভেতরের খবর নিউজ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দলের শীর্ষ নেতাদের নির্বাচনী ব্যয়ের উৎসে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুটি আসনে মোট ৬০ লাখ টাকা ব্যয়ের কথা উল্লেখ করেছেন, যা তিনি নিজের আয় কৃষি খাত ও ব্যাংক আমানত থেকে ব্যয় করবেন। ভোটারসংখ্যা অনুযায়ী দুটি আসনেই তাঁর ব্যয়ের সুযোগ এর চেয়ে বেশি থাকলেও তিনি নিজস্ব তহবিলেই নির্বাচন পরিচালনার পরিকল্পনা জানিয়েছেন।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নির্বাচনী ব্যয়ের বড় অংশ আসবে দলীয় তহবিল থেকে। একইভাবে দলটির অন্যান্য নেতারাও ব্যক্তিগত আয়, আত্মীয়দের দান ও দলীয় অনুদানের সমন্বয়ে ব্যয় নির্বাহের কথা হলফনামায় উল্লেখ করেছেন।
অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে ভিন্ন পথ বেছে নিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁর প্রচারের মূল ভরসা হবে সাধারণ মানুষ। ক্রাউড ফান্ডিং বা গণ-অনুদানের মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়েই তিনি নির্বাচনী ব্যয় পরিচালনা করবেন। এভাবে এবারের নির্বাচনে প্রার্থীদের ব্যয়ের উৎসে বৈচিত্র্য ও ভিন্ন রাজনৈতিক কৌশলের প্রতিফলন দেখা যাচ্ছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *