সিরাজদিখানে এক্সপ্রেসওয়েতে বাস–ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ২০

ভেতরের খবর নিউজ ডেস্ক: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে থেমে থাকা একটি বিকল ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে উপজেলার নিমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. তারেক (৪৫)। তিনি দুর্ঘটনাকবলিত পূর্বাশা পরিবহনের বাসের সুপারভাইজার ছিলেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে যাত্রী নিয়ে চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় পূর্বাশা পরিবহনের বাসটি। আজ ভোর সোয়া পাঁচটার দিকে সিরাজদিখানের নিমতলা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে থেমে থাকা একটি মালবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের বাঁ পাশের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সুপারভাইজার তারেক মারা যান।
দুর্ঘটনার পর বাসের ভেতরে যাত্রীরা আটকা পড়েন। খবর পেয়ে সিরাজদিখান ও শ্রীনগর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিনথিয়া নুর বলেন, দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম নামের এক শিশুর মৃত্যু মৃতু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *