মোছাব্বির হত্যা মামলায় শুটার জিনাতসহ তিনজন গ্রেপ্তার

ভেতরের খবর নিউজ ডেস্ক: স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মোছাব্বির (৪৪) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
আজ শনিবার সকালে ডিবির একজন শীর্ষ কর্মকর্তা প্রথম আলোকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে সরাসরি গুলি চালানো শুটার জিনাত, হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী বিল্লাল এবং তাঁদের একজন সহযোগী। এই হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
গত বুধবার রাতে রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম তেজতুরি বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আজিজুর রহমান নিহত হন। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে আজিজুর রহমান একের পর এক মামলার আসামি হন এবং দীর্ঘ সময় কারাগারে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি পুনরায় সক্রিয়ভাবে দলীয় রাজনীতিতে যুক্ত হন।
এ ঘটনায় নিহতের স্ত্রী সুরাইয়া আক্তার গত বৃহস্পতিবার তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতপরিচয় চার থেকে পাঁচজনকে আসামি করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িত অন্যান্যদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *