মাদকসহ গ্রেপ্তারের পর কোটালীপাড়ায় ছাত্রদল নেতা বহিস্কার

ভেতরের খবর নিউজ ডেস্ক: উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ): গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদকসহ গ্রেপ্তার হওয়ার পর আমতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রমজান শেখকে (২৪) দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রমজান শেখ উপজেলার আমতলী ইউনিয়নের ঊনশিয়া গ্রামের মক্কেল শেখের ছেলে। তিনি আমতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
কোটালীপাড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঊনশিয়া গ্রামের ভাই ভাই বেকারির সামনে মাদক বিক্রির সময় ডিবি পুলিশ ১২ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা রমজান শেখ ও তার সহযোগী একই গ্রামের হারুণ শেখের ছেলে রাশেদ শেখকে (২৫) গ্রেপ্তার করে। এ ঘটনায় কোটালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে সোমবার সকালে গ্রেপ্তারকৃত রমজান ও রাশেদ শেখকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে সোমবার রাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে রমজান শেখকে দলীয় পদ থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও সাধারণ সম্পাদক নিলয় হাওলাদারের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রমজান শেখকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

# এফ এম মিরাজুল সৈকত , 12.01.2026
01811953261

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *