২৫০ আসনে সমঝোতা: জামায়াত–এনসিপিসহ ১০ দলের নির্বাচনী ঐক্য ঘোষণা

ভেতরের খবর নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) মোট ১০টি রাজনৈতিক দল ২৫০টি আসনে সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

যদিও ঘোষণামঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য চেয়ার রাখা হয়েছিল, তবে দলটির কোনো নেতা সেখানে উপস্থিত ছিলেন না। ফলে ঘোষিত ঐক্য কার্যত ১০ দলের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সমঝোতা অনুযায়ী জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে এবং জুলাই গণ–অভ্যুত্থানের ছাত্রনেতৃত্বের দল এনসিপি ৩০টি আসনে নির্বাচন করবে। বাংলাদেশ খেলাফত মজলিস পাবে ২০টি আসন, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২টি এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ২টি আসনে প্রার্থী দেবে। জাগপা ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আসন এখনো চূড়ান্ত হয়নি।

জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, এটি কোনো জোট নয়, বরং একটি নির্বাচনী ঐক্য। ইসলামী আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে এবং আশা করা হচ্ছে তারা শেষ পর্যন্ত এই ঐক্যে যুক্ত হবে।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, তারা নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে শুক্রবার সংবাদ সম্মেলন করবে।
সংবাদ সম্মেলন শেষে ১০ দলের নেতারা হাতে হাত তুলে ঐক্যের বার্তা দেন এবং উপস্থিত নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

  • Related Posts

    অডিও বিতর্কে ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য করার অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত…

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *