নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ আজ

ভেতরের খবর নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে নতুন রাজনৈতিক উদ্যোগের ধারাবাহিকতায় আজ শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নিউ পলিটিক্যাল অ্যাকশন (এনপিএ)’। বিকেল তিনটায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে এই প্ল্যাটফর্ম।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা কয়েকজন নেতা, বামপন্থি সংগঠনের কর্মী এবং বিভিন্ন সামাজিক ও নাগরিক আন্দোলনের অ্যাকটিভিস্টদের সমন্বয়ে গড়ে উঠছে এনপিএ। যদিও ‘জনযাত্রা’, ‘পিপলস মার্চ’ বা ‘গণসফর’-এর মতো নাম আলোচনায় ছিল, তবে খসড়া ঘোষণাপত্র প্রস্তুত করা হয়েছে ‘নিউ পলিটিক্যাল অ্যাকশন’ নামেই।

এনপিএ পাঁচটি মূলনীতি ও সাতটি লক্ষ্য সামনে রেখে কার্যক্রম শুরু করছে। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ–প্রকৃতি–পরিবেশ সুরক্ষাকে তাদের রাজনীতির মূলমন্ত্র হিসেবে ঘোষণা করা হয়েছে। খসড়া ঘোষণাপত্রে বলা হয়েছে, কেবল ভোটাধিকার নিশ্চিত করলেই গণতন্ত্র পূর্ণতা পায় না; সংখ্যালঘু, প্রান্তিক ও ক্ষমতাহীন জনগোষ্ঠীর কণ্ঠস্বর রাষ্ট্র পরিচালনায় কার্যকরভাবে প্রতিফলিত হওয়াই প্রকৃত গণতন্ত্র।

সাম্য ও সমঅধিকার প্রসঙ্গে ঘোষণাপত্রে রাষ্ট্রের বাঙালি–মুসলমান–পুরুষকেন্দ্রিক কাঠামোর সমালোচনা করে বলা হয়েছে, আদিবাসী, ধর্মীয় সংখ্যালঘু ও প্রান্তিক লিঙ্গ পরিচয়ের মানুষের নিরাপত্তা, সমমর্যাদা ও রাষ্ট্রীয় সুযোগ নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

সংবিধান সংস্কার বিষয়ে এনপিএ মনে করে, ১৯৭২ সালের সংবিধান ও পরবর্তী সংশোধনীগুলোর মাধ্যমে জনগণের ক্ষমতার মালিকানা খর্ব হয়েছে। তারা জনগণের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে সংবিধান সংস্কারের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছে।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার, বিচার বিভাগ–নির্বাহী বিভাগ–আইন বিভাগের পূর্ণ পৃথকীকরণ, শক্তিশালী ও স্বায়ত্তশাসিত স্থানীয় সরকারব্যবস্থা, কৃষক ও শ্রমিকের ন্যায্য অধিকার, প্রগতিশীল করব্যবস্থা এবং পরিবেশবান্ধব উন্নয়ন এনপিএর ঘোষণাপত্রের গুরুত্বপূর্ণ অংশ।

এই প্ল্যাটফর্মের উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন বুয়েটের সাবেক ছাত্রনেতা অনুপম সৈকত শান্ত, এনসিপির সাবেক নেতা অনিক রায়, তুহিন খান ও অলিক মৃ। এ ছাড়া ছাত্র ইউনিয়ন ও বিভিন্ন সামাজিক আন্দোলনের সাবেক ও বর্তমান নেতারাও যুক্ত হচ্ছেন।

উদ্যোক্তারা জানিয়েছেন, শুরুতে এটি সরাসরি রাজনৈতিক দল নয়, বরং একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। প্রাথমিকভাবে ১০১ থেকে ১২০ সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে।

  • Related Posts

    পরীক্ষা ভালো হবে না’—মা-বাবাকে চিরকুট লিখে কলেজছাত্রীর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: সামনে পরীক্ষা। প্রস্তুতি ভালো হয়নি—এমন দুশ্চিন্তায় মা-বাবার কাছে চিরকুট লিখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শরিফা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে পরিবারের…

    পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *