কোটালীপাড়ায় সাংবাদিক ফোরামের কার্যালয়ে দৈনিক সকালের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে গোপালগঞ্জের কোটালীপাড়ায় দৈনিক সকালের সময় এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে কোটালীপাড়া সাংবাদিক ফোরামের কার্যালয়ে দৈনিক সকালের সময় পত্রিকার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।
দৈনিক সকালের সময়ের কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মাসুদুর রহমান পারভেজের সভাপতিত্বে আলোচনা সভায় গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সময় টিভি এবং দৈনিক ইনকিলাবের গোপালগঞ্জ প্রতিনিধি জয়ন্ত শিরালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় দেশ টেলিভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি জাবেরুল ইসলাম বাঁধন, কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েল, সহসভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক কালাম তালুকদার বক্তব্য রাখেন।
এ সময় কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক জিয়াদুল ইসলাম লিমন, কোষাধ্যক্ষ এফ এম মিরাজুল সৈকত , দপ্তর সম্পাদক হৃদয় হাওলাদর, প্রচার সম্পাদক মায়াজ হাওলাদার, সদস্য ইস্রাফিল শেখ, কাজী শাহীন, গোলাম মর্তুজা, সোহেল হাওলাদার, আলবার্ট শিকদার কমল ও কামাল হাওলাদার উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সকালের সময় পত্রিকার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
এফ এম মিরাজুল সৈকত , ১৭-০১-২০২৬
01811953261
  • Related Posts

    পরীক্ষা ভালো হবে না’—মা-বাবাকে চিরকুট লিখে কলেজছাত্রীর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: সামনে পরীক্ষা। প্রস্তুতি ভালো হয়নি—এমন দুশ্চিন্তায় মা-বাবার কাছে চিরকুট লিখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শরিফা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে পরিবারের…

    পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *