ভেতরের খবর নিউজ ডেস্ক: বরিশালে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নগরীর পুলিশ লাইন্স রোডের বিএস টাওয়ারের একটি পার্লার এবং বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের জেনারেটর কক্ষে আগুন লাগে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, বিএস টাওয়ারের সপ্তম তলার পার্লারের কার্নিশে রাখা এসি থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে, বিদায় অনুষ্ঠানের সময় সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের জেনারেটর রুমে আগুন লাগলেও দুটি ইউনিটের চেষ্টায় দ্রুত তা নেভানো হয়।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার জানান, উভয় ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
@ইয়াসমিন রিমা