ছাত্রদলের নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচি স্থগিত: সোমবার ফের কর্মসূচি

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):পোস্টাল ব্যালটে অনিয়ম, জামায়াতকে বিশেষ সুবিধা দেওয়া এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে রাজনৈতিক প্রভাবের অভিযোগে ডাকা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচি রোববার (১৮ জানুয়ারি) স্থগিত করা হয়েছে।
তবে আগামীকাল সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টা থেকে পুনরায় কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
দিনভর অবস্থান কর্মসূচির পর সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ ঘোষণা দেন। তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে এবং নির্বাচন চাওয়ার প্রশ্নে ছাত্রদলের অবস্থান স্পষ্ট।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির অভিযোগ করেন, পোস্টাল ব্যালট বিতরণ ও নির্বাচন ব্যবস্থাপনায় দুর্বলতা রয়েছে এবং কিছু দল মব সৃষ্টি করে ইসির সিদ্ধান্ত প্রভাবিত করছে। বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *