সিরিয়া সরকার ও এসডিএফের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি

ভেতরের খবর নিউজ ডেস্ক: সিরিয়ার সরকার ও কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) চার দিনের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয় বলে জানিয়েছে সিরীয় সেনাবাহিনী।

সরকারি ঘোষণায় বলা হয়, কুর্দি বাহিনীকে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে একীভূত করার লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একজন সহকারী মন্ত্রীর পদে প্রার্থী দিতে এসডিএফকে অনুরোধ করা হয়েছে। এসডিএফ যুদ্ধবিরতি মেনে নেওয়ার কথা নিশ্চিত করে জানায়, তারা আক্রান্ত না হলে কোনো সামরিক পদক্ষেপ নেবে না এবং রাজনৈতিক সংলাপ ও আলোচনার পথ খোলা রাখবে।তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই উত্তেজনার অভিযোগ উঠেছে।

এসডিএফ দাবি করেছে, সরকার-সমর্থিত বাহিনী ভারী অস্ত্র ব্যবহার করে হাসাকাহ প্রদেশের তাল বারুদ গ্রামে হামলা চালিয়েছে। এসডিএফের মুখপাত্র ফারহাদ শামি জানান, জারকান শহরে গোলাবর্ষণ চলছে এবং রাক্কার উত্তরে আল-আকতান কারাগারেও ড্রোন ও ভারী অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে সিরীয় সরকার উত্তর-পূর্বাঞ্চলে দ্রুত অগ্রসর হয়ে এসডিএফের নিয়ন্ত্রিত বিস্তীর্ণ এলাকা দখল করেছে। এর অংশ হিসেবে আল-হোল শরণার্থী শিবিরের নিয়ন্ত্রণও নিতে শুরু করেছে সরকার, যেখানে আইএস যোদ্ধাদের পরিবারসহ হাজারো মানুষ অবস্থান করছে।

যুদ্ধবিরতির সময় হাসাকাহ ও কুর্দি-অধ্যুষিত কামিশলি শহরে প্রবেশ না করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, আইএসবিরোধী লড়াইয়ে এখন সিরীয় সরকারই তাদের প্রধান অংশীদার, যেখানে আগে এসডিএফ এই ভূমিকা পালন করত

সিরিয়া সরকার আশা প্রকাশ করেছে, আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় এই যুদ্ধবিরতি টিকে থাকবে।

  • Related Posts

    জাইকার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক,

    ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো। সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে…

    নেপালে বন্যার ক্ষতি, পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক জলপ্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার সামনে এসেছে পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, অবকাঠামো ও…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *