ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যোগদান করেছেন সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী, রাকসুর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য প্রফেসর ড. আবু সাঈদ।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
এ সময় বিএনপির ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন। নেতারা আশা প্রকাশ করেন, প্রফেসর ড. আবু সাঈদের দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা দলকে আরও শক্তিশালী করবে এবং গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে।
প্রফেসর ড. আবু সাঈদ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও সাংবিধানিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি বিএনপির সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি দলটির চলমান রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন।
মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।