ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৬১ নাটোর-৪ (বড়াইগ্রাম- গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ ধানের শীষ প্রতীক পেয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) নাটোর জেলা নির্বাচন কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আব্দুল আজিজের পক্ষে প্রতীক গ্রহণ করেন তাঁর ছোট ছেলে বদিউজ্জামান সোহাগ।
এ সময় সোহাগ সাংবাদিকদের বলেন,বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানান । নাটোরের রিটার্নিং অফিসার আসমা শাহীন নাটোর-৪ আসনের প্রার্থী আব্দুল আজিজের অনুকূলে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেন।
সোহাগ বলেন, “দীর্ঘ ১৭ বছর পর জনগণের কাছে আবারও ভোটাধিকার প্রয়োগের সুযোগ এসেছে। এই নির্বাচনে তরুণ সমাজ বিশেষভাবে আগ্রহী এবং তারা আব্দুল আজিজকে ভোট দিতে মুখিয়ে রয়েছে।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে আব্দুল আজিজ বিজয়ী হবেন বলে তারা বিশ্বাস করেন।
মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।