ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):বড়াইগ্রাম (নাটোর): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে এক বিশাল গণমিছিল ও পথসভার মাধ্যমে প্রচারণার উদ্বোধন করেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ।
গণমিছিল শেষে পথসভায় বক্তারা তৃণমূল পর্যায়ে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার আহ্বান জানান এবং প্রচারণা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য ও বনপাড়া পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এবং উপজেলা নির্বাচন কমিটির উপদেষ্টা আলহাজ্ব অধ্যাপক এম লুৎফর রহমান, জোয়াড়ী ইউপি চেয়ারম্যান ও বড়াইগ্রাম উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা আলী আকবর, জামাল উদ্দিন আলী,
আহ্বায়ক -অধ্যক্ষ আশরাফ আলী, সদস্য সচিব সামসুল আলম রনি, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, আব্দুল আলীম, বনপাড়া পৌর সদস্য সচিব এবিএম ইকবাল হোসেন রাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরদার রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
এ সময় বক্তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তৃণমূল পর্যায়ে প্রচারণার মাধ্যমে ধানের শীষে ভোট চাইতে হবে। তারা বলেন, সতের বছর ধান চাষ করেছি, এখন ফসল ঘরে তোলার সময়।
মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।