সিলেটে বিএনপির জনসভায় তারেক রহমান

ভেতরের খবর নিউজ ডেস্ক: সিলেটে বিএনপির নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ২৮ মিনিটে তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভার মঞ্চে পৌঁছান। এ সময় মাঠজুড়ে নেতা–কর্মীরা নানা স্লোগানে তাঁকে স্বাগত জানান।
মঞ্চে ওঠার পর ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘ভোট দিব কিসে, ধানের শীষে’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে জনসভাস্থল। দুপুর ১২টা ৫৮ মিনিটে তারেক রহমান বক্তব্য শুরু করেন এবং ১টা ২৫ মিনিটে তাঁর বক্তব্য শেষ হয়।
এর আগে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে জনসভা শুরু হয়। স্থানীয় নেতারা পর্যায়ক্রমে বক্তব্য দেন। সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। জনসভা সঞ্চালনা করছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কলিম উদ্দিন মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবদুর রহমান, শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের শামীমসহ দল ও অঙ্গসংগঠনের নেতারা।
সিলেটের জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন। পথিমধ্যে তিনি আরও ছয়টি জেলার ছয়টি স্থানে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন। এসব জনসভায় সংশ্লিষ্ট জেলার বিএনপি-মনোনীত ও সমর্থিত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *