বিসিবি বোর্ড থেকে ইশতিয়াক সাদেকের পদত্যাগ

ভেতরের খবর নিউজ ডেস্ক:  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন পরিচালক ইশতিয়াক সাদেক। শনিবার বিসিবির পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ সভায় তিনি নিজের পদত্যাগপত্র পাঠান। তবে ওই সভায় তিনি উপস্থিত ছিলেন না।
বোর্ড সূত্রে জানা গেছে, দেশের ক্রিকেটের সামগ্রিক পারিপার্শ্বিক অবস্থা এবং বোর্ডের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে মতবিরোধের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন ইশতিয়াক সাদেক। বিশেষ করে গেম ডেভেলপমেন্ট বিভাগের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও পর্যাপ্ত সময় দিতে না পারার বিষয়টি তাকে মানসিকভাবে নাড়া দিয়েছে।
পদত্যাগের বিষয়ে গণমাধ্যমকে ইশতিয়াক সাদেক বলেন, “আমি গেম ডেভেলপমেন্ট বিভাগের মতো বড় দায়িত্বে থেকেও ঠিকভাবে সময় দিতে পারছি না এটা ভেবেই নিজের কাছে অনুতপ্ত। সে কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”
তবে বোর্ডের সঙ্গে কিংবা অন্য কোনো পরিচালকের সঙ্গে তার কোনো ব্যক্তিগত বা পেশাগত বিরোধ নেই বলেও স্পষ্ট করে জানান তিনি। সাদেক বলেন, “বোর্ডের কারোর সঙ্গে আমার কোনো সমস্যা নেই। সবার সঙ্গেই আমার ভালো সম্পর্ক রয়েছে। আমি শুধু নিজের জায়গা থেকে সরে দাঁড়াচ্ছি।”
নিজের স্থলাভিষিক্ত ব্যক্তি গেম ডেভেলপমেন্ট বিভাগকে আরও এগিয়ে নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ইশতিয়াক সাদেক। তিনি বলেন, “আমার জায়গায় যিনি আসবেন, তিনি সময় দিয়ে এই বিভাগকে এগিয়ে নেবেন এ বিশ্বাস আমার আছে।”

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম নামের এক শিশুর মৃত্যু মৃতু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *