প্যারোলে মুক্তি মেলেনি, কারা ফটকেই স্ত্রী–সন্তানের শেষ দেখা

ভেতরের খবর নিউজ ডেস্ক: বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি জুয়েল হাসান সাদ্দাম প্যারোলে মুক্তির অনুমতি না পাওয়ায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকেই স্ত্রী ও শিশুসন্তানের মুখ শেষবারের মতো দেখার সুযোগ পান। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারা ফটকে তার স্ত্রী কানিজ সুর্বণা স্বর্ণালী ও ৯ মাসের সন্তান নাজিমের লাশ আনা হয়। এ সময় সাদ্দামকে পাঁচ মিনিটের জন্য পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দেয় কারা কর্তৃপক্ষ।
কারা সূত্র জানায়, লাশবাহী অ্যাম্বুলেন্স কারা ফটকে প্রবেশের অনুমতি দেওয়া হয় এবং পরিবারের ছয় সদস্যকে ভেতরে ঢুকতে দেওয়া হয়। মানবিক দিক বিবেচনায় সাদ্দামকে স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হলেও প্যারোলে মুক্তির আবেদন নাকচ করা হয়।
জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন সাদ্দাম। তিনি বর্তমানে বিভিন্ন মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। শুক্রবার বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের বাড়ি থেকে তার স্ত্রী স্বর্ণালীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পাশেই পাওয়া যায় ৯ মাসের শিশু নাজিমের নিথর দেহ। পুলিশ ও পরিবারের দাবি, হতাশাগ্রস্ত হয়ে সন্তানকে হত্যার পর স্বর্ণালী আত্মহত্যা করেছেন।
সাদ্দামের চাচাতো ভাই সাগর ফারাজী অভিযোগ করে বলেন, মানবিক বিবেচনায় হলেও তাকে প্যারোলে মুক্তি দেওয়া উচিত ছিল। তিনি কোনো হত্যা মামলার আসামি নন, রাজনৈতিক মামলায় বন্দি রয়েছেন। এ ঘটনায় পরিবারে শোক ও ক্ষোভ বিরাজ করছে।
এদিকে কারা ফটকে সাদ্দামের শ্যালিকা আহাজারি করে বলেন, রাজনীতির কারণে এমন নির্মম পরিণতি মেনে নেওয়া যায় না। প্রশাসনের সিদ্ধান্তে তারা গভীরভাবে মর্মাহত।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ বলেন, লাশ কারা ফটকে আনা হলে মানবিক দিক বিবেচনায় সাদ্দামকে স্ত্রী ও সন্তানকে দেখার সুযোগ দেওয়া হয়েছে। তবে নিয়ম অনুযায়ী প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া সম্ভব হয়নি।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম নামের এক শিশুর মৃত্যু মৃতু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *