ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশে নির্বাচনী আমেজ নেমে এসেছে। জমজমাটভাবে বাংলাদেশের মানুষ নির্বাচন নিয়ে অধির অপেক্ষায় আছে। নির্বাচনের প্রচারণাও অফিসিয়ালি শুরু করে দিয়েছে প্রতিটা আসনের প্রার্থীরা।
এবারের নির্বাচনী প্রচারণায় সবচেয়ে দারুণ এবং পরিবেশবান্ধব প্রচারণায় দৃষ্টি আকর্ষণ করেছেন ঢাকা -১৮ এর স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রণি সাহেব। তিনি তার নির্বাচনী মার্কা “রেল ইঞ্জিন” মানুষের কাছে পৌছে দিতে লিফলেটের পাশাপাশি “বীজকার্ড তৈরী করে মানুষের প্রশংসা কুড়িয়ে নিচ্ছেন।
যেখানে অন্যান্য প্রার্থীরা পোস্টার লাগিয়ে ঢাকা সহ বাংলাদেশের পরিবেশ নষ্ট করে আচরণ বিধি লঙ্ঘন করছেন, সেখানে প্রচারণার পাশাপাশি তিনি গাছ লাগিয়ে পরিবেশকে দূষণমুক্ত রাখার প্রতিজ্ঞা করেছেন।
ঢাকা-১৮ এর “রেল ইঞ্জিন” মার্কার স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রণিকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি জানান,নির্বাচনের ফলাফল যাই আসুক না কেনো, আমাদের ঢাকা-১৮ যেনো গ্রীণে ছেয়ে যায়। একটি সবুজ শ্যামল ঢাকা-১৮ যেনো আমি আমরা মানুষকে উপহার দিতে পারি।