ভোটে পরিবর্তনের আহ্বান তারেক রহমানের

ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষকে বাঁচাতে হলে ভোটের মাধ্যমেই পরিবর্তন আনতে হবে। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোরে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে সন্ধ্যায় ধানের শীষের বিজয় নিশ্চিত করে মানুষকে বাড়ি ফিরতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোববার রাত পৌনে ১১টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ফুলতলী মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, আগামীর বাংলাদেশ গড়তে বিএনপির একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। শুধু অন্য রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে মানুষের পেট ভরবে না। সমালোচনা থাকবে, তবে তা কাজের বিকল্প নয়।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ভাষা শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, নারীদের জন্য সহজ শর্তে ক্ষুদ্রঋণ চালু করা হবে এবং কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ভাতার ব্যবস্থাও করা হবে।
সমালোচনাকারীদের উদ্দেশে তারেক রহমান বলেন, যারা বিএনপির সমালোচনা করছে, তাদের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই এবং জনগণের সামনে কোনো সুস্পষ্ট পরিকল্পনাও নেই। বিএনপিই প্রথম ধাপে ধাপে তুলে ধরছে, সরকারে গেলে কী কী করবে। তিনি বলেন, ৫ আগস্টের পর মানুষ যে পরিবর্তন চেয়েছিল, তা বাস্তবায়নেই বিএনপি কাজ করবে।
কুমিল্লার কৃষকদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লায় খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তিনি যোগ করেন, আগে পেটে ভাত, তারপর অন্য চিন্তা।
জনসভায় সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনের প্রার্থী জাকারিয়া তাহের সুমন। এ সময় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ কুমিল্লা ও চাঁদপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম নামের এক শিশুর মৃত্যু মৃতু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *