বিতর্কের মুখে ডাকসু সদস্য সর্বমিত্র চাকমার পদত্যাগ ঘোষণা

ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি নিজেই এ সিদ্ধান্তের কথা জানান।
পোস্টে সর্বমিত্র বলেন, শিক্ষার্থীদের প্রত্যাশা নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং শুরু থেকেই ক্যাম্পাসকে নিরাপদ করার লক্ষ্যে কাজ করেছেন। তার দাবি, ক্যাম্পাসে রেজিস্টার্ড রিকশা চালু, যানবাহন সীমিতকরণ, সেন্ট্রাল ফিল্ডে নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন প্রস্তাব প্রশাসনের কাছে দেওয়া হলেও সেগুলোর বাস্তবায়ন হয়নি। তিনি অভিযোগ করেন, সেন্ট্রাল ফিল্ডে সিসি ক্যামেরা না থাকায় সেখানে নারী শিক্ষার্থী হেনস্তা, মোবাইল, মানিব্যাগ ও সাইকেল চুরির মতো ঘটনা ঘটছে।
তিনি আরও উল্লেখ করেন, নারী শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ এসেছে যে বহিরাগতদের কারণে তারা মাঠে খেলতে পারেন না এবং প্রায়ই হেনস্তার শিকার হন। ডিএমসি-সংলগ্ন দেয়াল সংস্কারের ফাইল প্রশাসন থেকে ফেরত আসার বিষয়টিও তিনি তুলে ধরেন, যার ফলে দেয়াল টপকে বহিরাগতদের প্রবেশ বন্ধ করা যাচ্ছে না।
সম্প্রতি কিশোরদের কান ধরে ওঠবস করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সেন্ট্রাল ফিল্ডে খেলতে আসা কয়েকজন কিশোরকে শাস্তিস্বরূপ ওঠবস করানো হচ্ছে এবং হাতে লাঠি নিয়ে সেখানে উপস্থিত আছেন সর্বমিত্র চাকমা। এ ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে সর্বমিত্র বলেন, গত মাসে চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছিলেন। তার ভাষায়, “আমার পন্থা ভুল হলেও প্রশাসনের স্থবিরতায় মনে হয়েছে এ কঠোরতা ছাড়া বহিরাগত দমন সম্ভব নয়।” তবে তিনি স্বীকার করেন, দায়িত্ব পালন করতে গিয়ে আইনের সীমা অতিক্রম করতে হয়েছে, যা তার ব্যক্তিগত জীবন ও মানসিক অবস্থায় প্রভাব ফেলেছে।
তিনি স্পষ্ট করে জানান, কারও প্ররোচনা বা অভিমানের কারণে নয়, বরং ব্যক্তিগত সক্ষমতার সীমাবদ্ধতা থেকেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ঘটনাটি নিয়ে শিক্ষার্থী মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম নামের এক শিশুর মৃত্যু মৃতু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *