ভেতরের খবর নিউজ ডেস্ক: বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
জানা গেছে, সম্প্রতি সাদ্দাম তার স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তানকে হারান। এ প্রেক্ষাপটে মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত এ জামিন মঞ্জুর করেছেন বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।
মামলার প্রক্রিয়া চলমান থাকলেও পারিবারিক শোকের বিষয়টি গুরুত্ব দিয়ে আদালত এই আদেশ দেন বলে আইনজীবী সূত্রে জানা যায়।
@ইয়াসমিন রিমা