গণতন্ত্র রক্ষায় ভোটের কথা বললেন মির্জা ফখরুল

ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বৈরাচারী শাসনের কারণে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর প্রভাব পড়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর। তিনি অভিযোগ করেন, দেশের এই পরিস্থিতির দায় বর্তমান সরকারের নেতৃত্বের ওপর বর্তায়।
সোমবার দুপুরে ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনি জনসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এ সময় মির্জা ফখরুল হিন্দু সম্প্রদায়ের মানুষের উদ্দেশে সাহস নিয়ে থাকার আহ্বান জানান। তিনি বলেন, তাদের যেকোনো সমস্যায় বিএনপি পাশে থাকবে এবং ভোটাধিকার প্রয়োগে কেউ বাধা দিলে দলটি সহযোগিতা করবে। পাশাপাশি তিনি সবাইকে বিভেদ এড়িয়ে সজাগ থাকারও আহ্বান জানান।
তিনি আরও বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের সহযোগিতা করেছে তাদের বর্জন করে দেশ ও গণতন্ত্রের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

 

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *