আপনাদের ভোটে নির্বাচিত হলে এলাকায় সংখ্যালঘু বলতে কোন শব্দ থাকবে না: আবুল বশার দাড়িয়া

ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বসার দাড়িয়া বাসু বলেন, আমাদের এলাকা হিন্দু সম্প্রদায় অধ্যুষিত এলাকা। তারা নিজেদের সংখ্যালঘু হিসেবে মনে করেন। আমি নির্বাচিত হলে এই এলাকায় সংখ্যালঘু বলে কোন শব্দ থাকবে না। আমাদের সকলের পরিচয় হবে আমরা একে অপরের ভাই। তিনি আরো বলেন, এখানে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমিই একমাত্র কোটালীপাড়ার সন্তান। আপনাদের সুখে-দু:খে আগেও ছিলাম। ভবিষ্যতেও থাকবো। একটি রাজনৈতিক দলের কথা উল্লেখ করে বলেন, ৫ আগষ্টের পর কোটালীপাড়ায় ব্যাপক মামলা বাণিজ্য হয়েছে। সেই বিষয়টি সকলে মনে রাখবেন। আমরা এর অবসান চাই। কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করে আবুল বসার দাড়িয়া বলেন, আগে এখান থেকে এমপি হলে প্রধানমন্ত্রী হতেন। আমি হয়তো একজন মন্ত্রীও হতে পারবো না। তবে আমি এমপি হলে আপনারা বলতে পারবেন আপনাদের কারো চাচা, কারো ভাই, কারো ভাতিজা এমপি। বুধবার সন্ধ্যায় উপজেলার মাঝবাড়ি ভোকেশনাল ইনষ্টিটিউট মাঠে হিরণ ইউনিয়ন নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এলাকার বর্ষিয়ান মুরব্বি শাজাহান দাড়িয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো: আলী তোহা, জেলা শাখার সাধারণ সম্পাদক জালাল দাড়িয়া, জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা অপু মুন্সী, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব সাইদুর রহমান, সমাজ সেবক সর্বেশ্বর মন্ডল প্রমুখ।

# এফ এম মিরাজুল সৈকত , ২৭,০১,২০২৬
  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *