বিএনপি–জামায়াত সংঘর্ষে ঝিনাইগাতী জামায়াত সেক্রেটারি নিহত

ভেতরের খবর নিউজ ডেস্ক: শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষে ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম মারা গেছেন। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
জানা যায়, বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে চেয়ার নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। অভিযোগ রয়েছে, এ সময় দেশীয় অস্ত্র নিয়ে জামায়াত সমর্থকদের ওপর হামলা চালানো হয়। এতে অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রেজাউল করিমের মৃত্যু হয়। ঘটনাটি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতের প্রার্থী রাশেদুল ইসলাম।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিন-খতিবদের সম্মানি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত

    ভেতরের খবর নিউজ ডেস্ক: ঈদুল ফিতরের আগেই দেশের মসজিদভিত্তিক ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের সম্মানি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে…

    আপস করিনি, সিস্টেম বদলই লক্ষ্য: পাটওয়ারী

    ভেতরের খবর নিউজ ডেস্ক: রমজানের প্রথম তারাবির নামাজ শেষে বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচনে আপসহীন অবস্থানের কথা জানান এনসিপি নেতা নাসীরুদ্দীন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *