জামায়াত ইসলামের নামে রাজনীতি করছে, শরিয়াহ বাস্তবায়ন চায় না: চরমোনাই পীর

ভেতরের খবর নিউজ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুফতী রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামীর নামে ইসলামকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। ইসলামের কথা বললেও বাস্তবে দলটি ইসলামী শরিয়াহ আইন অনুযায়ী দেশ পরিচালনা করতে চায় না বলে অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা মহিলা বিএম কলেজ মাঠে এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর দাবি করেন, জামায়াতে ইসলামীর আমির নিজেই বলেছেন, তারা ইসলামী শরিয়াহ আইনে দেশ চালাবে না। পাশাপাশি তিনি উল্লেখ করেন, জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, জামায়াতে ইসলাম ইসলামী দল নয়। একই ধরনের বক্তব্য জামায়াত-জোটে থাকা কর্নেল (অব.) আলিও দিয়েছেন বলে তিনি জানান।
তিনি আরও অভিযোগ করেন, অতীতে বিএনপি ও আওয়ামী লীগ দেশে জঙ্গি নেই বলে দাবি করলেও জামায়াতের নায়েবে আমির আবু তাহের মার্কিন দূতাবাসে গিয়ে দেশে জঙ্গি আছে এমন বক্তব্য দিয়েছেন। এর মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জঙ্গি সংগঠন হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বলে তার অভিযোগ।
চরমোনাই পীর বলেন, জামায়াতের নেতৃত্বে রাজনৈতিক শালীনতা ও ইসলামী আদর্শের সঙ্গে সাংঘর্ষিক আচরণ দেখা যাচ্ছে। ইসলামের নামে তারা যে রাজনীতি করছে, তা মূলত মিথ্যাচার বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, তাদের মাধ্যমে দেশে কখনোই প্রকৃত ইসলাম প্রতিষ্ঠিত হবে না।
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে ইসলামী শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করা হবে।
লালমনিরহাট–১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী ফজলুল করীম শাহারিয়ারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান এবং ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদক সুলতান মাহমুদ।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *