সরবরাহ বাড়ায় পেঁয়াজ সস্তা, বাড়তি দামে ডাল–পোলাও চাল

ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন বাজারে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে। একই সঙ্গে কমেছে আমদানি করা নাজিরশাইল চালের দাম। তবে বিপরীত চিত্র দেখা গেছে ছোট দানার মসুর ডাল, লেবু ও পোলাওয়ের চালের ক্ষেত্রে এসব পণ্যের দাম বেড়েছে। মিনিকেট চালের দাম অপরিবর্তিত রয়েছে।
বৃহস্পতিবার মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও শেওড়াপাড়া বাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
বাজারে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৫০–৫৫ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ৬০–৬৫ টাকা। বিক্রেতারা জানান, নতুন পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় পাইকারি ও খুচরা দুই পর্যায়েই দাম কমেছে। পাবনার সাঁথিয়া, ফরিদপুরসহ বিভিন্ন উৎপাদন এলাকা থেকে নতুন পেঁয়াজ বাজারে আসছে। তবে উৎপাদন এলাকায় চাষিরা কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ করেছেন। সাঁথিয়ায় পাইকারিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৩–৩৮ টাকায়, যা উৎপাদন খরচের তুলনায় কম বলে জানিয়েছেন কৃষকেরা।
চালের বাজারে দেখা গেছে, আমদানি করা নাজিরশাইল চালের দাম কেজিতে প্রায় ৫ টাকা কমে ৭৫–৮০ টাকায় নেমেছে। এক সপ্তাহ আগে এটি ছিল ৮০–৮৫ টাকা। তবে দেশি নাজিরশাইল এখনো ৮৫ টাকার আশপাশে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, দেশি নতুন চাল বাজারে এলে দাম আরও কমতে পারে।
অন্যদিকে মিনিকেট চালের দামে কোনো পরিবর্তন নেই। বিভিন্ন ব্র্যান্ডভেদে রশিদ ৭২–৭৩ টাকা, সাগর ও মঞ্জুর ৮০–৮২ টাকা, ডায়মন্ড ৮৫ টাকা এবং মোজাম্মেল ৮৫–৮৬ টাকায় বিক্রি হচ্ছে।
ডালের বাজারে ছোট দানার মসুর ডালের দাম বেড়ে কেজিতে ১৬০–১৬৫ টাকায় উঠেছে, যা তিন সপ্তাহ আগে প্রায় ২০ টাকা কম ছিল। তবে মোটা দানার মসুরের দাম কেজিতে ৫ টাকা কমে ৮৫–৯০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে পোলাওয়ের চালের দাম এক মাসে কেজিতে প্রায় ২৫ টাকা বেড়েছে। পাশাপাশি বাজারে সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কম থাকলেও দাম অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন মুদি বিক্রেতারা। তারা বলছেন, ডিলারদের কাছ থেকে চাহিদামতো তেল পাওয়া যাচ্ছে না কয়েক দিন ধরে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *