ভেতরের খবর নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে বিএনপি থেকে একযোগে ৬০ জন নেতাকর্মীর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান। শুক্রবার (৩০ জানুয়ারি) শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।
শিবগঞ্জ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মো. কেরামত আলীর হাত ধরে নবাগত নেতাকর্মীরা দলে অন্তর্ভুক্ত হন। যোগদান অনুষ্ঠানে বক্তারা জামায়াতে ইসলামীর আদর্শ, শৃঙ্খলা ও নেতৃত্বের প্রশংসা করেন।
নবাগত নেতাকর্মীরা জানান, দেশ ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মতে, জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক ও সংগঠিত রাজনৈতিক দল হিসেবে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, একই দিনে এতসংখ্যক নেতাকর্মীর যোগদান শিবগঞ্জের রাজনীতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে। এর ফলে এলাকায় জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তি আরও দৃঢ় হবে বলে মনে করছেন তারা।
এই ঘটনায় দাইপুখুরিয়া ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে।
@ইয়াসমিন রিমা