ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের জন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ রায়ের পক্ষে ভোট চান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান।
‘হ্যাঁ’ ভোট প্রসঙ্গে তারেক রহমান বলেন, ভোটাধিকারসহ মৌলিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই শহীদদের আত্মত্যাগের, সম্মান রক্ষা করা সম্ভব।
রংপুরের উন্নয়ন প্রসঙ্গে তিনি কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপন, ব্যবসায়ীদের বিশেষ সুবিধা ও আইটি প্রতিষ্ঠানে কর ছাড়ের পরিকল্পনার কথা বলেন।
এছাড়া বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ১০হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ, কৃষি কার্ড প্রদান, বিনামূল্যে বীজ ও কীটনাশক বিতরণ এবং নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দেন।
সমাবেশ শেষে তিনি ফজরের নামাজ পড়ে, ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।