শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

ভেতরের খবর নিউজ ডেস্ক: শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা শাখার সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। ইনিই শনিবার রাতে অসুস্থ হয়ে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি ঘটায় ময়মনসিংহে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মারা যান, পারিবারিক ও দলীয় নেতা–কর্মীরা জানান। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭(১) অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হবার পর এবং ভোটগ্রহণের আগেই কোনো বৈধ প্রার্থী মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হয়। এই কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। নতুন তফসিল পরে ঘোষিত হবে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *