ভেতরের খবর নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিতব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাতিল করা হয়েছে। শুক্রবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই সিদ্ধান্ত জানান। তারা পূর্বে ঘোষণা করা ওই সমাবেশ বাতিল করে সেই সময় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন স্থানে চেয়ারম্যান বক্তব্য রাখার সম্ভাবনার কথা জানায়।
@ইয়াসমিন রিমা