“জাতীয় নির্বাচনে নজরদারি বাড়াতে ৪০ হাজার বডিওর্ন ক্যামেরা ক্রয়; বেনজীর-নাফিসা’র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আলোচনায়”

ভেতরের খবর নিউজ ডেক্স: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের জন্য বডিওর্ন ক্যামেরা কেনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কন্যা নাফিসা কামালের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ‘স্মার্ট টেকনোলজিস’সহ কয়েকটি প্রতিষ্ঠান থেকে এসব ক্যামেরা সংগ্রহ করা হয়েছে।
গত ৯ আগস্ট সরকার প্রায় ২৬৯ কোটি টাকা ব্যয়ে ৪০ হাজার বডিওর্ন ক্যামেরা কেনার সিদ্ধান্ত নেয়। যদিও শুরুতে ইউএনডিপির মাধ্যমে ক্রয়ের কথা বলা হয়েছিল, তবে পরে পুলিশের পক্ষ থেকে সরাসরি ক্যামেরা সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। ক্যামেরাগুলো ইতোমধ্যে মাঠ পর্যায়ে পৌঁছেছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ক্যামেরা গ্রহণ করা হয়েছে, তবে ক্রয়সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। নির্বাচনকালীন নিরাপত্তায় এসব ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *