তারেক রহমান ঢাকা সিটিতে ১৪টি জনসভায় অংশ নেবেন

ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা সিটি করপোরেশনের উত্তর ও দক্ষিণ এলাকায় আজ রবিবার ও আগামীকাল সোমবার দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ রবিবার ঢাকা উত্তরের ছয়টি সংসদীয় আসনে জনসভায় বক্তব্য দেবেন তিনি। প্রথম জনসভা ঢাকার ইসিবি চত্বরে ঢাকাঃ১৭ আসনে বেলা ২টায় শুরু হবে। এর পর তিনি ঢাকাঃ১৬ (পল্লবী লাল মাঠ), ঢাকাঃ১৫ (মিরপুর-১০ সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়), ঢাকাঃ১৪ (ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেট), ঢাকাঃ১৩ (শ্যামলী ক্লাব মাঠ) ও ঢাকাঃ১১ (সানভ্যালি মাঠ) এলাকায় বিভিন্ন সময়ে জনসভায় যোগ দেবেন।
এই কর্মসূচি গতকাল বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন সংবাদ সম্মেলনে জানান।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *