ভেতরের খবর নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে পৃথক দুই রাজনৈতিক মিছিলে অংশ নিয়ে অসুস্থ হয়ে সহিদ ও ওবায়দুল নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরুপ পাল তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তারা মারা গেছেন।
মৃত সহিদ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বাঞ্চানগর এলাকার বাসিন্দা। অপর মৃত ওবায়দুল একই এলাকার আব্দুল মুনাফের ছেলে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী রেজাউল করিমের গণমিছিলে যাওয়ার পথে সহিদ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির মিছিলে অংশ নেওয়া ওবায়দুলও অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পর তাকেও মৃত ঘোষণা করা হয়।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ ও লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন পৃথকভাবে তাদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন।
@ইয়াসমিন রিমা