ভেতরের খবর নিউজ ডেস্ক: ভোটের আগের দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম বেলাল উদ্দিন প্রধান, তিনি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বুধবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তি দাবি করেছেন তাঁর কাছে থাকা অর্থের পরিমাণ অর্ধ কোটি টাকার বেশি। তবে টাকার সঠিক পরিমাণ এখনো গোনা হয়নি। সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে টাকাগুলো গণনা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
@ইয়াসমিন রিমা