লক্ষ্মীপুরে চেকপোস্টে কৃষক দল নেতার গাড়ি থেকে ১৫ লাখ টাকা জব্দ

ভেতরের খবর নিউজ ডেস্ক: লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায় নির্বাচনকালীন চেকপোস্টে কৃষক দল নেতা বদরুল ইসলাম শ্যামলের গাড়ি থেকে ১৫ লাখ টাকা জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঝুমুর চত্বর এলাকায় তল্লাশির সময় এ টাকা উদ্ধার করা হয়।
নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং লক্ষ্মীপুর জজ আদালতের বিচারক তাহরিনা আক্তার নওরিন বিষয়টি নিশ্চিত করেছেন। শ্যামল জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি এবং আল-আমিন ফার্মেসির মালিক।
তল্লাশির পর শ্যামলসহ তিনজনকে জেলা জজ আদালতে নেওয়া হলে বিচারক আধা ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে যোগাযোগ করা হলেও সংশ্লিষ্টরা ফোন রিসিভ করেননি।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *