বিএনপির প্রার্থীর গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার

ভেতরের খবর নিউজ ডেস্ক: লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনী গাড়ি থেকে সেনাবাহিনী ১৫ লাখ টাকা উদ্ধার করেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিমা আক্তার নওরিন এই তথ্য নিশ্চিত করেছেন। তল্লাশি শেষে দ্রুত এ্যানিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
গাড়িটি চালাচ্ছিলেন তাঁর ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামল, যিনি এ্যানির খালাত ভাই বলে জানা গেছে তাকে সেনাবাহিনী আটক করেছে।
এ ঘটনাটি ভোটের আগ মুহূর্তে ঘটেছে, এবং উদ্ধার হওয়া অর্থ নিয়েও প্রশাসন ব্যাখ্যা দাবি করছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *